• দেশজুড়ে
  • পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাসওআস্থার বিজয়-শিমুল বিশ্বাস

পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাসওআস্থার বিজয়-শিমুল বিশ্বাস

শ্যামল সান্যাল পাবনা

দেশজুড়ে ১ মিনিট পড়া
পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাসওআস্থার বিজয়-শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি২৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫(পাবনা সদর)আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এক ফেসবুক বার্তায় বলেন, এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাসওআস্থার বিজয়।’

শুক্রবার১৩ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন। ফেসবুক বার্তাটি হুবুহু তুলে ধরা হলো,—আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহজনগণের ঐতিহাসিক রায়ে পাবনা-৫আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়,এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাসওআস্থার বিজয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম,ত্যাগও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতাও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে,কৃতজ্ঞ আমার প্রিয় পাবনাবাসীর কাছে। এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্বওনতুন অঙ্গীকার। আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন,তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায়ওউন্নয়ন। আমি সেদিনই সত্যিকারের হাসবো, যেদিন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, যেদিন অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি,দল-মত নির্বিশেষে পাবনার প্রতিটি মানুষের পাশে থাকবো। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নওমানবিক সহায়তায় একটি সমৃদ্ধওশান্তিপূর্ণ পাবনা গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আপনাদের দোয়া,পরামর্শও সহযোগিতা কামনা করছি, যেন সংসদ সদস্য হিসেবে সততা,নিষ্ঠা, জবাবদিহিতাও স্বচ্ছতার সঙ্গে আপনাদের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।

Tags: বিজয় ভালোবাসা পাবনার সর্বস্তরের মানুষ বিশ্বাসওআস্থার শিমুল বিশ্বাস