গাজীপুর-১(কালিয়াকৈর-কাশিমপুর-কোনাবাড়ী-বাসন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কালিয়াকৈর পৌর সাবেক মেয়র মোঃ মুজিবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কাশিমপুর ও কোনাবাড়ী থানা বিএনপি দুপুরে বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠন সংবর্ধনা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মোঃ মুজিবুর রহমান বলেন বিগত ৩৫ বছর পরে গাজীপুর-১ আসনে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত করে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছে জনগণ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বাসন মেট্রো থানা নতুন তরুণ ভোটারদের আন্তরিকতার সাথে ধন্যবাদ জানিয়ে বলেন বাসন থানার সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আমরা কথা দিয়েছি ১২ তারিখ নির্বাচনের পরেই আমরা আমাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। আমাকে দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ডেকে পাঠিয়েছেন, আমি বলেছি আগে আমি আমার ভোটারদের কাছে যাবো তারপর ঢাকায় যাবো। ভোটারদের ভোটেই আমি আজ নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছি। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় ও গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক পৌর মেয়র মোঃ মুজিবুর রহমান, প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, প্রধান আলোচক শওকত হোসেন সরকার বলেন গাজীপুর মহানগরীর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের নিরলস প্ররিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি, তিনি বলেন ১২ তারিখের নির্বাচনের পরে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ঢাকায় তারেক রহমানের সাথে দেখা করতে না গিয়ে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে চলে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচছা জানাই। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান। বাসন মেট্রো থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ১৬ নং ওয়ার্ডের বার বার নির্বাচিক সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা। মহানগর যুবদলে নূরুল ইসলাম দীপু, মহানগর, বাসন মেট্রো থানা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, গাজীপুর মহানগর, বাসন মেট্রো থানা বিএনপি প্রচার সম্পাদক এড. মোঃ সোহেল রানা। হাজী মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর। মোঃ আব্দুল মজিদ, সভাপতি, ১৩নং ওয়ার্ড বিএনপি,বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। মোঃ সাহাজ উদ্দিন সরকার সভাপতি, ১৮ নং ওয়ার্ড বিএনপি, বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি, ১৫ নং ওয়ার্ড বিএনপি, বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। মোঃ বিল্লাল হোসেন, সভাপতি, ১৬নং ওয়ার্ড বিএনপি, বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। মোঃ আতাউর রহমান, সভাপতি ১৪নং ওয়ার্ড বিএনপি, বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। মোঃ মিজানুর রহমান নয়া মন্ডল, সভাপতি ১৭নং ওয়ার্ড বিএনপি, বাসন মেট্রো থানা, গাজীপুর মহানগর। হাজী ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক, ১৫নং ওয়ার্ড, বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর। মোঃ শহিদুল ইসলাম শহীদ, সভাপতি, বাসন মেট্রো থানা শ্রমিকদল, গাজীপুর মহানগরসহ গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি কে সরকার গঠনে সুযোগ দেয়ায় দেশবাসীর জন্য এব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
৩৫ বছর পরে গাজীপুর-১ আসনে বিএনপির এমপি, সংবর্ধনা অনুষ্ঠানে মুজিবুর রহমান
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাজীপুর প্রতিনিধি: