• জাতীয়
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

জাতীয় ১ মিনিট পড়া
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং প্রধান উপদেষ্টার বিদায়লগ্নে শুভেচ্ছা জানাতে এ সাক্ষাৎ করেন উপাচার্য।

সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছরে দায়িত্ব পালনের সময় প্রধান উপদেষ্টার সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। পাশাপাশি শিল্পী আলপ্তগীন তুষারের অঙ্কিত একটি পোর্ট্রেট উপহার দেন।

Tags: প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সঙ্গে ঢাবি উপাচার্য