• জাতীয়
  • নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের পরিকল্পনা: বিবিসি বাংলা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের পরিকল্পনা: বিবিসি বাংলা

জাতীয় ১ মিনিট পড়া
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের পরিকল্পনা: বিবিসি বাংলা

বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর সরকার-প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।

বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে দেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। অবশ্য শপথ অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং অতিথিদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

Tags: নতুন সরকার শপথ অনুষ্ঠান মোদি শাহবাজকে আমন্ত্রণের পরিকল্পনা: বিবিসি বাংলা