• খেলা
  • বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়তে চান লিপু, আপদকালীন দায়িত্বে প্রস্তুত

বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়তে চান লিপু, আপদকালীন দায়িত্বে প্রস্তুত

খেলা ১ মিনিট পড়া
বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়তে চান লিপু, আপদকালীন দায়িত্বে প্রস্তুত

দুই বছর আগে জাতীয় দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন এনে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুকে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার মুখে এসে আর দীর্ঘমেয়াদে থাকতে চাইছেন না এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক।

চলতি মাসের ৫ তারিখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন লিপু।

চুক্তি অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবি তাকে আরও বড় পরিসরে ও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে লম্বা সময়ের জন্য নতুন চুক্তিতে যেতে রাজি হননি তিনি।

লিপু নিজেই জানিয়েছেন, চলতি বছরে পারিবারিক প্রয়োজনে কয়েক সপ্তাহ দেশের বাইরে থাকতে হবে তাকে।

দেশে ফিরে ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও আগামী বছরের শুরু থেকে পারিবারিক ব্যস্ততা বেড়ে যাবে। সবকিছু মিলিয়ে দীর্ঘমেয়াদি দায়িত্ব নেওয়া তার পক্ষে কঠিন হবে বলেই মনে করছেন তিনি। তবে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছেন না সাবেক এই ক্রিকেটার। বোর্ড প্রয়োজন মনে করলে আপদকালীন বা স্বল্পমেয়াদি ভিত্তিতে দায়িত্ব পালনে সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।

Tags: বিসিবির প্রধান নির্বাচকের পদ ছাড়তে চ লিপু আপদকালীন দায়িত্বে প্রস্তুত