আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার শহীদনগরের দাইরেরপুল এলাকায় রেলের পাত ভাঙা দেখতে পাওয়ার পর এ রুটে ট্রেন বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুলে রেললাইনে ছয় ইঞ্চির মতো পাত ভাঙা দেখতে পান স্থানীয় লোকজন। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে স্থানীয় স্টেশন মাস্টার বিষয়টি জানতে পারলে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। এ কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে আছে। মেরামত শেষ হলেই এই রুটে টেন চলাচল স্বাভাবিক হবে।