• জাতীয়
  • টিশার্ট পরে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

টিশার্ট পরে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় ১ মিনিট পড়া
টিশার্ট পরে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

টিশার্ট পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির দক্ষিণাঞ্চলের ‍মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজের চিরাচরিত পোশাক টিশার্ট পরে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

আগেও নানা অনুষ্ঠানে তিনি প্রথাগত আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে একটি সাধারণ টিশার্ট ও জিন্স পরে উপস্থিত হয়েছিলেন।

Tags: শপথ হাসনাত