• জাতীয়
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির অভিনন্দন

জাতীয় ১ মিনিট পড়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির অভিনন্দন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতান্ত্রিক প্রচেষ্টার ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাপানের প্রস্তুতির কথা জানান।

প্রধানমন্ত্রী তাকাইচি আশা প্রকাশ করেন, জাপান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ‘কৌশলগত অংশীদারিত্ব’র ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপান অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ এবং দু’দেশের জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

Tags: তারেক রহমান প্রধানমন্ত্রী অভিনন্দন সানায়ে তাকাইচি