শিশুদের সৃজনশীল বিকাশ ও বিনোদনের জগতে দীর্ঘ এক দশক ধরে কাজ করে যাচ্ছে পরিচিত ব্র্যান্ড ‘গুফি’। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য আরও বিশেষায়িত সেবা নিশ্চিত করতে তারা বাজারে নিয়ে এসেছে ‘গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ড’।
মেম্বারশিপ কার্ডের বিশেষ সুবিধাসমূহ এই কার্ডধারী গ্রাহকরা গুফির নিজস্ব সকল পণ্য যেমন—বই, সৃজনশীল খেলনা এবং স্টেশনারি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট বা ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম ‘কিডস টাইম’ এবং ‘টিচার্স টাইম’-এর বিভিন্ন কোর্স ও ভর্তি কার্যক্রমে কার্ডধারীদের জন্য থাকবে অগ্রাধিকার এবং নির্ধারিত বিশেষ ছাড়।
পার্টনার ব্র্যান্ডে অফার গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডের সুবিধা কেবল নিজস্ব পণ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন নামী পার্টনার ব্র্যান্ডের শপিং মল এবং ডাইনিং আউটলেটেও বিশেষ অফার ও ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্তৃপক্ষের বক্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে লাইট অব হোপ-এর সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “গুফি ওয়ার্ল্ড মেম্বারশিপ কার্ডের মাধ্যমে সদস্যরা শুধু আর্থিক ছাড়ই পাচ্ছেন না, বরং তারা আমাদের এক্সক্লুসিভ গুফি জগতে সরাসরি যুক্ত হচ্ছেন। প্রতিটি শিশু ও তাদের পরিবারের জন্য এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ্য, গুফি দীর্ঘদিন ধরে শিশুদের শিক্ষা ও বিনোদন জগতে উদ্ভাবনী পণ্য এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে শিশু ও অভিভাবকদের জন্য একটি সমন্বিত এবং সাশ্রয়ী সুবিধার প্ল্যাটফর্ম তৈরি হবে।