• দেশজুড়ে
  • গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ কর্মকর্তা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ কর্মকর্তা

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত-পা হারালেন পুলিশ কর্মকর্তা

আব্দুল মালেক মিয়া, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা জানান, দুর্ঘটনায় পুলিশ সদস্যের ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত পুলিশ সদস্যের নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইন্সে এসআই পদে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ঢুকছিল। পুলিশ সদস্য মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপর স্টেশনে কর্তব্যরত অন্যান্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলি জানান, হাবিব অফিসের কাজে সকালে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে তিনি পুলিশ লাইন্সে ফিরছিলেন। জয়দেবপুর জংশন এলাকায় মোবাইল ফোনে কথা বলার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।