প্রায় দেড় দশক আগে সংঘটিত এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়। তবে একই মামলায় অভিযুক্ত আরও কয়েকজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
চট্টগ্রামে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ
দেশজুড়ে
১ মিনিট পড়া
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: