শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক রায়ে আদালত বলেছে, জাতীয় জরুরি অবস্থার জন্য প্রণীত আইনের আওতায় ট্রাম্প যেভাবে ব্যাপক হারে আমদানি পণ্যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইনসঙ্গত নয়।
সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা প্রয়োগের অন্যতম বিতর্কিত পদক্ষেপটি কার্যত বাতিল হয়ে গেল।
প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে রায়টি দেন।
আদালত বলেন, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে এককভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন প্রয়োজন, যা ট্রাম্প দেখাতে পারেননি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ট্রাম্প। চীন, কানাডা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশের পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়।
পেনওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের হিসাবে, এই আইনের অধীনে ১৭৫ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আদায় করে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা