বিয়ের তিন বছর পর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তাপসী।
জানিয়েছেন, তিনি অনেক সময় ভুলেই যান যে তিনি বিবাহিত। তবে এই মন্তব্যে দাম্পত্যে কোনও অশান্তির ইঙ্গিত নেই। বরং স্বামীর সঙ্গে সুখী সম্পর্কের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।
তাপসীর ভাষায়, বিয়ে তার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি।
তিনি বলেন, ‘আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল- সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।
বিয়ে সম্পর্কে নিজেকে কিছুটা পুরনোপন্থী বলেও দাবি করেন তাপসী। তার বিশ্বাস, বিয়ে আজীবনের বন্ধন। একই সঙ্গে তিনি এমন জীবনসঙ্গী চাননি, যিনি তার কথামতো চলবেন।
তাপসীর মতে, বাস্তববাদী মানসিকতার কারণেই তার ও মাথিয়াসের সম্পর্ক দীর্ঘদিন ধরে দৃঢ় রয়েছে।