গাইবান্ধা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম।রোববার(২২ ফেব্রুয়ারি)ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মী নিয়ে নিজেই রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন তিনি।এদিন সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন নবনির্বাচিত এই এমপি।এ সময় এমপি আব্দুল করিমের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা,গাইবান্ধা শহর আমীর ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ,সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো.নুরুন্নবী সরকার এবং শহর শিবিরের সভাপতি মো.হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।নবনির্বাচিত এমপির এমন ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগে উচ্ছ্বসিত গাইবান্ধা সদর উপজেলাবাসী। জনপ্রতিনিধিকে নিজ হাতে শহরের ময়লা।
গাইবান্ধায় শহর পরিচ্ছন্ন করতে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি