• দেশজুড়ে
  • গাজীপুরে চা দোকানের আড়ালে জুয়া, পুলিশি অভিযানে সরঞ্জাম জব্দ

গাজীপুরে চা দোকানের আড়ালে জুয়া, পুলিশি অভিযানে সরঞ্জাম জব্দ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে চা দোকানের আড়ালে জুয়া, পুলিশি অভিযানে সরঞ্জাম জব্দ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন থানার আওতাধীন কলম্বিয়া এলাকায় একটি চা দোকানের ভেতরে গোপনে জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাসন কলম্বিয়া এলাকার সরকারবাড়ি সংলগ্ন একটি চা দোকানে থাই গ্লাসের বেষ্টনি দিয়ে আলাদা কক্ষ তৈরি করে কেরাম বোর্ডের আড়ালে রাতভর জুয়া খেলা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল হাবিবের চা দোকানের ভেতরে থাইগ্লাসে আটকানো ভিন্ন কক্ষ থেকে জুয়া খেলায় ব্যবহৃত কেরাম বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায় বলেও জানা গেছে বিশ্বস্ত সূত্রে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দোকানটিতে আড্ডার আড়ালে সন্দেহজনক কার্যক্রম চলছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ বাধাগ্রস্ত করা এবং কার্যক্রম গোপন রাখতে দোকানটিতে উচ্চমানের সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বিকার করেছে অভিযুক্ত চা দোকানদার ও তার ভাই।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগর এলাকায় অবৈধ জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।