র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর -১২.৪০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন গোসাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোছাঃ মালেকা বেগম(৬০), স্বামী-আলিম মন্ডল, পিতা-তাহের আলী, সাং-পাকুরতলী(কুকতারা), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, ২। মোছাঃ ধলী(৬৫), পিতা-মৃত আকবর আলী, সাং-গোকুল (গোয়ালপাড়া), থানা ও জেলা- বগুড়া, ৩। মোছাঃ বানু(৫০), স্বামী- সাহাজাহান, পিতা- মৃত আব্দুল, সাং-গোয়াইল, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ফেন্সিডিল-১৫০ বোতল, মোবাইল- ০৩টি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, নওগাঁ জেলার মান্দা থানাধীন গোসাইপুর হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল ইং ২১/০২/২০২৬ তারিখ দুপুর ১২:৪০ ঘটিকার সময় নওগাঁ জেলার মান্দা থানাধীন ৪নং নিয়ামতপুর টু মান্দা ফেরীঘাট রাস্তা সংলগ্ন মোমিন শাহানা ডিগ্রী কলেজের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট চেক করাকালীন সময় মান্দা ফেরীঘাটের দিক হইতে ০৩ জন বোরকা পরিহিত মহিলা পায়ে হেটে নিয়ামতপুরের দিকে যাওয়ার প্রাক্কালে তারা অসংলগ্ন কথা বার্তা বলিলে তাদের সন্দেহ হওয়ায় উপস্থিত স্বাক্ষীগণসহ আরো লোকজনের সামনে নারী র্যাব সদস্য দ্বারা শালিনতার সহিত ০৩ জন মহিলাকে তাদের দেহ তল্লাশী করে। তল্লাশীকালে তাদের শরীরে কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় বিশেষ কায়দায় আলাদা আলাদা ভাবে আসামীদের নিকট হতে সর্বমোট ১৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ও ০৩ টি মোবাইল স্বাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে ০৩ জন আসামীকে অদ্য তারিখ র্যাব-৫, সিপিএসসি আটক করে।
ধৃত আসামীগণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে নওগাঁ জেলার মান্দা থানায় নিয়মিত মামলা রুজুকরা হয়েছে।