• জাতীয়
  • পররাষ্ট্রমন্ত্রীকে ইসহাক দারের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য

পররাষ্ট্রমন্ত্রীকে ইসহাক দারের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য

জাতীয় ১ মিনিট পড়া
পররাষ্ট্রমন্ত্রীকে ইসহাক দারের অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে আলাপ করেছেন।

এ সময় তিনি ড. খলিলুর রহমানকে তার সাম্প্রতিক পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পাশাপাশি বিভিন্ন খাত এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তারা আলোচনা করেন। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের কল্যাণে একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তুলতেও সম্মত হন দুই মন্ত্রী।

এদিকে একই দিন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Tags: অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য