• দেশজুড়ে
  • "রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

"রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দেশজুড়ে ১ মিনিট পড়া
"রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯); চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০); রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়; ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়; ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১ টায় একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিনে সকাল সোয়া ৭ টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় ১ টি এবং সুখীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার, বোয়ালিয়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬শ ১০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।