মহাপরিচালক মহোদয় এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধ চোরাচালানী মালামাল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, কাকরামারি সীমান্ত এলাকা দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি ভারতে পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন কাকরামারি এলাকার নিকটস্থ আম বাগানে এ্যাম্বুস করে থাকে। দীর্ঘসময় এ্যাম্বুসে থাকার পর বিজিবি’র আভিযানিক দল দেখতে পায় যে, চার/পাঁচ জন লোক বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাচ্ছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তাটি খুললে তার মধ্য হতে ০১টি দূর্লভ কষ্টি পাথরের মুর্তি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত দূর্লভ কষ্টি পাথরের মুর্তির বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্যাটালিয়ন সদরের মুর্তির সিজার মূল্য ৩১,৫০,০০০/- টাকা।