• ব্যবসায়
  • আয়কর রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়লো

আয়কর রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়লো

ব্যবসায় ১ মিনিট পড়া
আয়কর রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়লো

আয়কর রিটার্নের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। এখন ২৮ ফেব্রুয়ারি পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এনবিআর-এর সার্কুলারে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি-২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করলো।

আয়কর রিটার্নের এ সময় বৃদ্ধির মধ্য দিয়ে চলতি কর বছরে চারবার আয়কর রিটার্ন দেওয়ার সময় দেওয়া হলো।

Tags: বাড়লো আয়কর রিটার্ন