• দেশজুড়ে
  • মণিরামপুরে ‘ইট গায়েব’ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ: চক্রান্তের বিরুদ্ধে সরব সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন

মণিরামপুরে ‘ইট গায়েব’ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ: চক্রান্তের বিরুদ্ধে সরব সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন

দেশজুড়ে ১ মিনিট পড়া
মণিরামপুরে ‘ইট গায়েব’ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ: চক্রান্তের বিরুদ্ধে সরব  সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন

নিজেদের মনগড়া তথ্যে একতরফা সংবাদ প্রচারের অভিযোগ ‘রাতদিন নিউজ’-এর বিরুদ্ধে; ভিত্তিহীন দাবিতে ষড়যন্ত্রের শিকার দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি।

আসসালামু আলাইকুম।

আমি, জাকির হোসেন, সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজ–এ প্রকাশিত আমার বিরুদ্ধে আনা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, যশোর জেলার মণিরামপুর উপজেলা-এর সুবলকাঠি গ্রামে সরকারি সলিং রাস্তার ইট উত্তোলনের ঘটনায় আমার সম্পৃক্ততা রয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকুরিয়া ইউনিয়নের যে রাস্তাটির কাজের কথা বলা হয়েছে, সেটি সংশ্লিষ্ট ঠিকাদারের তত্ত্বাবধানে সরকারি নিয়ম মেনেই সম্পাদিত হচ্ছে। সেখানে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এছাড়া উক্ত সংবাদের মধ্যে আমাকে ঢাকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাবেক সভাপতি হিসেবে দাবি করার কথা বলা হয়েছে, যা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে আমার সাথে রাতদিন নিউজ–এর কোনো প্রতিনিধি যোগাযোগ করেননি কিংবা আমার বক্তব্য গ্রহণ করেননি। তারা নিজেদের মতো মনগড়া লিখেছেন।

আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমার রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবেই এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সর্বোপরি, সুবলকাঠি ও ঢাকুরিয়া ইউনিয়নের সম্মানিত জনগণের কাছে আমার বিনীত অনুরোধ—গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য যাচাই করে সচেতন অবস্থান গ্রহণ করবেন।

ধন্যবাদান্তে, জাকির হোসেন