• দেশজুড়ে
  • বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে ডেবোনেয়ার গ্রুপের শোক

বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে ডেবোনেয়ার গ্রুপের শোক

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিমানমন্ত্রীর মায়ের মৃত্যুতে ডেবোনেয়ার গ্রুপের শোক

নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার মা প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরুন নাহার রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  আইয়ুব খান এফসিএ।

তিনি তার জানাজায় অংশ নিতে প্রায় একযুক পরে মানিকগঞ্জ শহরে পা রাখছেন আইয়ুব খান। 

প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু আর ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খানের গ্রামের বাড়ি হরিরামপুর উপজেলায়। তারা দুই পরিবার পাশাপাশি দুই ইউনিয়নের বাসিন্দা। 

ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খানের ছোট ভাই আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়াত মন্ত্রী বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খানের সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ডেবোনেয়ার গ্রুপ এবং আমাদের পরিবার। তার রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ। তিনি প্রায় একযুক পরে তার জানাজায় অংশ গ্রহণ করতে মানিকগঞ্জ শহরের বুকে পা রাখবেন।

হারুনার রশিদ খান মুন্নু আমাদের অভিভাবক ছিলেন,এই পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।