• দেশজুড়ে
  • নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানি ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহানি ভ্রাম্যমান আদালতের অভিযান

দেশজুড়ে ১ মিনিট পড়া

মনির হোসেন, সেনবাগ-নোয়াখালী ,প্রতিনিধিঃ

আজ পহেলা মার্চ চৌমুহনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড হাজীপুরে অবস্থিত একটি সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কায়েসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),

পরিচালিত এ অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সেমাই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণনে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ দেখা গেছে এবং তারা নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।