• দেশজুড়ে
  • মাগুরায় ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর নির্দেশনা দিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী

মাগুরায় ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর নির্দেশনা দিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাগুরায় ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর নির্দেশনা দিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী

মাগুরা প্রতিনিধি :

সংস্কৃতি মন্ত্রী এডভোকেট নিতাই রায়চৌধুরী বলেন ঘুষ দুর্নীতি বন্ধে প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর অবস্থানের নির্দেশনা দিয়ে, সংস্কৃতি মন্ত্রী বলেন আমরা আট ভাই বোন সবার বড় আমি সততার মাধ্যমে শেষ বয়সে এসেও একটি টাকা অবৈধভাবে অর্জন করি নাই তাই আপনারাও পারেন ঘুষ বাণিজ্য বন্ধ করতে, আপনারা ইচ্ছা করলেই কঠোর অস্তে ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারেন। তাহলে সমাজ থেকে , সন্ত্রাস চাঁদাবাজি, মাদক কিশোর গ্যাং এর দৌরাত্ম্যের হাত থেকে সমাজে সুশাসন ও মানুষের ভিতরে স্বস্তি ফিরে আসবে। গতকাল রবিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে মাগুরা জেলার সকল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি মন্ত্রী আরো বলেন দরিদ্র মানুষের ভিতরে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই উদ্বোধন করেছে। আমি মাগুরা জেলায় শিক্ষাঙ্গনের যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন এম প্রভুক্ত হয় নাই, সেই সকল প্রতিষ্ঠান এমপিওভুক্তর ব্যবস্থা নেব তিনি শিক্ষা প্রকৌশলীকে নির্দেশনা দেন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বিল্ডিং প্রয়োজন উক্ত প্রতিষ্ঠানগুলোই যেয়ে তালিকা প্রস্ত ুত করার নির্দেশনা দেন, সংস্কৃতি মন্ত্রীর কাছে মাগুরা সিভিল সার্জন শামীম কবীর দাবি করেন250 বেড সদর হাসপাতালকে ৫০০ বেডে উন্নয়ন করা এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের আবাস ভবন নির্মাণ দাবি জানান। মাগুরা গণ গ্রন্থগার বিল্ডিং নতুন ভবনের দাবি জানান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন প্রশাসনিক কিছু বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মাহবুব রহমান, পুলিশের গাড়ির স্বল্পতা, সীমান্তে মাদক বন্ধ করা, এবং পুলিশের মনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন সরকারের কাছে আসার কথা ব্যক্ত করেন সেই সাথে প্রশংসা করেন মাগুরা এক আসনের এমপি মনোয়ার হোসেন খান ও মাগুরা দুই আসন থেকে সরকার গঠনের পরে কোন সুপারিশ আসে নাই এটা খুব প্রশংসার দাবিদার। বিশেষ অতিথি মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরার উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা, মাদক সমূলে নির্মূল করার জন্য প্রশাসনের কাছে দাবি করেন। পরিশেষে সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায়চৌধুরী গোপনীয় লেটার বক্স উদ্বোধন করেন এটা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, হাসপাতাল, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ আটটি স্থানে স্থাপন করা হবে যাতে ভুক্তভোগী নির্বিঘ্নে তার অভিযোগ লেটার বক্সে দিতে পারে। সংস্কৃতি মন্ত্রী তিনি আরো বলেন প্রাথমিক পর্যায়ে প্রতিটা থানাতে দুইটি করে খাল পুনর ক্ষরণ করা হবে। সংস্কৃতি মন্ত্রী বলেন যেসব ডিপার্টমেন্টের সমস্যা লিখিতভাবে তাকে দিলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। ‌