• দেশজুড়ে
  • মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও এমপি মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা

মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও এমপি মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও এমপি মনোয়ার হোসেন খানকে সংবর্ধনা

রিফাত মল্লিক,মাগুরা প্রতিনিধি:

গতকাল রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়–এর মাননীয় মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, এমপি–এর উপস্থিতিতে মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান–কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাগুরা প্রেসক্লাব-এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান মাগুরা গড়ার এই অগ্রযাত্রায় সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী তাঁর বক্তব্যে অতীতের দুঃসময়ের দিনগুলোর স্মৃতিচারণ করেন ভারাক্রান্ত হৃদয়ে। সেই সঙ্গে তিনি মাগুরার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।