• দেশজুড়ে
  • রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তালধারী এলাকা হতে ০৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাঁচের গুড়া ০১ কেজি ১৭০ গ্রাম উদ্ধার করেছে র‌্যাব-৫

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তালধারী এলাকা হতে ০৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাঁচের গুড়া ০১ কেজি ১৭০ গ্রাম উদ্ধার করেছে র‌্যাব-৫

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার তালধারী এলাকা হতে ০৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও কাঁচের গুড়া ০১ কেজি ১৭০  গ্রাম উদ্ধার করেছে র‌্যাব-৫

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫ কর্তৃক গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী- ২২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন তালধারী নামক এলাকায় অভিযান পরিচালনা করে গান পাউডার ০৮ কেজি ৩৯০ গ্রাম ও কাঁচের গুড়া ০১ কেজি ১৭০ গ্রাম উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে  উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রীমা থানায় হ-্তান্তর করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন তালধারী নামক এলাকায় কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অদ্য তারিখ গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। অতঃপর উক্ত এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে ০১ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা যার ভিতরে ০১ টি সচ্ছ সাদা রংয়ের পলিথিনের মধ্যে বিস্ফোরক সাদৃশ্য দ্রব্য উপাদান ও ০১ টি নীল রংয়ের পলিথিনের মধ্যে ভাঙ্গা কাচের গুড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত গান পাউডার ০৮ কেজি ৩৯০ গ্রাম ও কাঁচের গুড়া ০১ কেজি ১৭০ গ্রাম উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।