সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা নিয়ে নানা সমালোচনা চলছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান খুব সোজা, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জনগণ মানে আমাদের যারা নাগরিক ওই অঞ্চলে আছেন, তাদের স্বার্থ রক্ষা।
আর আমরা মনে করি না, যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান আনতে পারে। আমরা চাই দ্রুততম সময়ে আলোচনা বা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান হোক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি ওই অঞ্চলে আমদের যে প্রবাসী নাগরিক, তাদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। আমরা ১ মার্চ যে বিবৃতি দিয়েছি, সেখানেও আমাদের প্রবাসীদের স্বার্থ সমুন্নত রেখেছি।
আমাদের নাগরিকরা আক্রান্ত হলে, সেটা কাঁটাতারের বেড়ার এপাশে বা ওপাশে যেখানেই হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। তিনি বলেন, আমরা আশা করি এ সংঘাতে আর কোনো বাংলাদেশিরে প্রাণহানি ঘটবে না, বা আর কেউ আহত হবেন না। কিন্তু সে রকম অবস্থা হলে আমাদের যা যা কর্তব্য সব কিছুই করবো।
একই সঙ্গে বিদেশে অনেকেই কাজ করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তারা আটকা পড়েছেন, সে বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক হলে আমরা দ্রুততার সঙ্গে তাদের ফেরত পাঠাবার ব্যবস্থা করবো। প্রসঙ্গত, ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি বিবৃতি দেওয়া হয়েছে। ১ মার্চ দেওয়া প্রথম বিবৃতি নিয়ে নানা সমালোচনা চলছিল। সোমবার দ্বিতীয় দফায় আবার একটি বিবৃতি দেওয়া হয়।