• জাতীয়
  • সাত কলেজ মীমাংসিত ইস্যু, হুটহাট হাত দেব না: ববি হাজ্জাজ

সাত কলেজ মীমাংসিত ইস্যু, হুটহাট হাত দেব না: ববি হাজ্জাজ

জাতীয় ১ মিনিট পড়া
সাত কলেজ মীমাংসিত ইস্যু, হুটহাট হাত দেব না: ববি হাজ্জাজ

ঢাকা সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ মীমাংসিত ইস্যু উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এটাতে সবাই সম্মতি দিয়েছে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ঢাকার সাত কলেজ দিয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- প্রশ্নে তিনি বলেন, এটি মীমাংসিত ইস্যু। এটা মীমাংসিত ইস্যু এবং এটাতে সবাই সম্মতি দিয়েছে।

যে জিনিসগুলো মীমাংসিত এবং সম্মতি দেওয়া। আমি এবং শিক্ষামন্ত্রী এনামুল হক মিলন, আমরা দুজনেই কিন্তু বারংবার আপনাদেরকে বলেছি যে শিক্ষাঙ্গন এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট আমরা হাত দেবো না। তিনি বলেন, আমরা সুন্দর প্ল্যান করে লং টার্মে সব পরিবর্তনগুলো নিয়ে আসবো।

আর বাকি যে ইস্যুগুলো, সেগুলো যদি লং টার্ম আরও ভালো করবার জন্য চেঞ্জ প্রয়োজন হয়, লং টার্ম আমরা চেঞ্জ করবো। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে পারবো না।

Tags: ইস্যু ববি হাজ্জাজ সাত কলেজ মীমাংসিত হুটহাট