মঙ্গলবার (০৩ মার্চ) ঢাকার জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান বিষয়টি জানান।
তিনি বলেন, দুজন দালালসহ একজন রোহিঙ্গা মহিলাকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে আটক করা হয়েছে।
ধানমন্ডি থানা নির্বাচন অফিসার মিজ ওয়াজাহাত নুর বলেন, হাজেরা ভোটার হতে এলে বাংলা ভাষায় কথা বলতে না পারায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তিনি বার্মা থেকে এসেছেন। এ ক্ষেত্রে সাত হাজার টাকার বিনিময়ে দালালদের সঙ্গে চুক্তি করেন।
মিজ ওয়াজাহাত নুর বলেন, এই ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।