• জাতীয়
  • শতভাগ বই পরিমার্জন, শারীরিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

শতভাগ বই পরিমার্জন, শারীরিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
শতভাগ বই পরিমার্জন, শারীরিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৩ মার্চ) এনসিটিবি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, শতভাগ পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে।

কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে ৯ম-১০ম) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্য বইটি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। একই সাথে এই বিষয়টির ওপর মূল্যায়ন পরীক্ষা নেয়ার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, উচ্চমানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। এক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা করা যাবে না।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: বাধ্যতামূলক শিক্ষামন্ত্রী শতভাগ বই পরিমার্জন শারীরিক শিক্ষা