রোববার (১ মার্চ) প্যারসের ওভারভিলিয়ায় ইনস্টিটিউটের দ্বিতীয় শাখার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পরিচালিত ইনস্টিটিউট এ আয়োজনে অভিভাবকরা ও শিশু-কিশোর অংশ নেন।
এবারের অনুষ্ঠানে তিনটি মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমান প্রজন্মের সন্তানদের নৈতিক ও মানসিক বিকাশ, ডিজিটাল যুগে সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং পরিবারে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলার কৌশলকে সামনে রেখে প্রবাসী অভিভাবকদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এমসি ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, কবি আব্দুল আজিজ সেলিম, মাওলানা নাজির আহমদ, মাওলানা কাওছার আহমদ, মাওলানা হাফেজ ইমরান আহমদ, সমাজকর্মী ও ফ্রেন্স উইথ রিফাতের প্রতিষ্ঠাতা আল রিফাত, সামাজিক প্রতিষ্ঠান ফ্রঁসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী এনাম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস রহমান, জহির উদ্দিন ও ব্যবসায়ী ফারুক মিয়া। এমসি ইনস্টিটিউটের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লুৎফর রহমান ও সদস্য কবি তোফায়েল আহমদ জয়নুল।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের মানসিক চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা অভিভাবকদের উদ্দেশ্যে বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা জোর দিয়ে বলেন, সন্তানের প্রতি অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা উচিত।
প্রশ্নোত্তর পর্বে অভিভাবকরা সন্তানদের পড়াশোনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মেহমানরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবার ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতে শিশু কিশোরদের জন্য বেলুন ফোটানো খেলা ও রমজানের উপর কুইজ প্রতিযোগিতা হয়েছে। ইফতার শেষে গান পরিবেশন করেন এম সি ইনস্টিটিউট গার্জ লে গনেশ শাখার ক্ষুদে শিল্পীরা।