• দেশজুড়ে
  • বাউবিতে ‘সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাউবিতে ‘সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
বাউবিতে ‘সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘Good Governance, SDG & 4th Industrial Revolution (সুশাসন, স্থায়ী উন্নয়ন লক্ষ্য ও চতুর্থ শিল্প বিপ্লব)’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ৯টায় বাউবির সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান প্রযুক্তি। এর মাধ্যমে শিল্প-কারখানা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ব্যবসায় স্বয়ংক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বিপুল পরিমাণ ডাটা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হচ্ছে। তাই এআই চতুর্থ শিল্প বিপ্লবকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে, এর নেতিবাচক দিকও আছে।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আনিছুর রহমান। এছাড়াও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ ও ড. জাকির হোসেন তালুকদার সেমিনারে উপস্থিত ছিলেন। এতে বাউবির বিভিন্ন স্তরের ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।