পঞ্চগড় সদর উপজেলার ঐতিহ্যবাহী পুকুরী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শাহজাহান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পঞ্চগড় জেলা কৃষক দলের আহবায়ক ও ২নং হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাহেব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সহ সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে যাতায়াত ভাড়া প্রদান করেন। সভাপতি সমাপনী বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।