• দেশজুড়ে
  • আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা :

আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা :

দেশজুড়ে ১ মিনিট পড়া
আদালত থেকে জামিনের পর ডিবি পুলিশের হাতে আটক, লালমনিরহাট জেলা  আওয়ামী লীগ নেতা :

তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে, তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে বিজ্ঞ চিফ চুডিসিয়াল লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, “হামার বাড়ী” সংক্রান্ত একটি মামলায় জামিন লাভের পর, তাকে পুনরায় আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tags: আটক লালমনিরহাট আদালত থেকে জামিন ডিবি পুলিশ আওয়ামী লীগ নেতা :