বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উখিয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মতিক্রমে কক্সবাজার জেলা কমিটি এই অনুমোদন প্রদান করে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নুরুল হোসাইন স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নবগঠিত এ কমিটি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
অনুমোদনপত্র অনুযায়ী, উখিয়া উপজেলা শাখার নেতৃত্বে মোসলেহ উদ্দিনকে সভাপতি এবং এন আলম সিকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তাদের নেতৃত্বে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী ২১ দিনের মধ্যে সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করা এবং পূর্ণাঙ্গ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
নবগঠিত কমিটির মাধ্যমে উখিয়ায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। পাশাপাশি নতুন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।