ঝালকাঠির নলছিটি উপজেলার আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ঝালকাঠি -২ এর সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)।
সোমবার( ৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে পুড়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে তিনি দেখা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঢেউটিন প্রদানের আশ্বাস দেন। এসময় সাথে ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এরপর তিনি একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।