রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ ০৯ মার্চ ২০২৬ সোমবার থেকে ২৭ মার্চ ২০২৬ শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের ছুটিকালীন সময়ে রুয়েটে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি বিভাগসমূহের কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ ২০২৬ শনিবার থেকে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সকল বিভাগের ক্লাসসমূহও এদিন থেকে শুরু হবে।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।