এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দীঘি এলাকায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নয়ন কর্মকার (১৮), উত্তম উরাং (১৫) ও তপু কর্মকার (১৬)। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।
নাজিরহাট মেডিক্যাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১৫ জনকে চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়।
তাদের মধ্যে নয়ন কর্মকার ও উত্তম উরাংকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং বাকি ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দীঘি এলাকায় একটি বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফটিকছড়ি থানা পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।