• দেশজুড়ে
  • “বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত”

“বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত”

দেশজুড়ে ১ মিনিট পড়া
“বান্দরবানে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত”

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

আজ ০৯ ই মার্চ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান ।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সকল অংশীজনের সাথে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।