নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার নরসিংদী জেলা স্টেডিয়াম মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১{সদর} থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক। ড. মঈন খান বলেন, শেখ হাসিনা আমলে বিগত ১৭ বছরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহী। ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।
নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপির ইফতার মাহফিল
দেশজুড়ে
১ মিনিট পড়া
নরসিংদী প্রতিনিধি