পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ-২০২৬ সোমবার বিকেলে দিনাজপুর সড়ক সার্কেল কনফারেন্স রুমে আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন (নির্বাহী প্রকৌশলী- দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান (নির্বাহী প্রকৌশলী- দিনাজপুর এলজিইডি), প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-দিনাজপুর গণপূর্ত সার্কেল), প্রকৌশলী মোঃ হাসনাত জামান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী-নেসকো-দিনাজপুর সার্কেল), প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তর), প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর গণপূর্ত অধিদপ্তর ) প্রকৌশলী ফারুক আহমেদ (নির্বাহী প্রকৌশলী -দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড), স্থানীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মোঃ শামীম আখতার(নির্বাহী প্রকৌশলী- এলজিইডি দিনাজপুর অঞ্চল), প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ (নির্বাহী প্রকৌশলী- দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর), প্রকৌশলী ফিরোজ আহমেদ (উপজেলা প্রকৌশলী এলজিইডি কাহারোল), প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম (সহকারি অধ্যাপক-হাবিপ্রবি), প্রকৌশলী মোহাম্মদ সৈকত আলী (নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হাবিপ্রবি) সহ অন্যান্য কাউন্সিলর সদস্যগণ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবির।
শুরুতে আইইবি দিনাজপুর কেন্দ্রের পক্ষ থেকে দিনাজপুরে যোগদানকৃত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম হুমায়ুন কবীর ও নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসনাত জামানকে ফুল দিয়ে বরণ করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান এবং সম্মানী সেক্রেটারি প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
ইফতারের পূর্বে আইইবি এবং দেশ, জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।