• দেশজুড়ে
  • গাইবান্ধায় যুবদল নেতার উপর দুর্বৃত্তের হামলা,গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

গাইবান্ধায় যুবদল নেতার উপর দুর্বৃত্তের হামলা,গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

দেশজুড়ে ১ মিনিট পড়া

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন যুবদল নেতা শাহিন কবির স্বপনের (৩৮) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট সড়কের হিঙ্গারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।একদল দুর্বৃত্ত তার পথ আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।