• দেশজুড়ে
  • ঈদ সামগ্রী পেয়ে খুশি রুয়েটের কর্মচারীরা

ঈদ সামগ্রী পেয়ে খুশি রুয়েটের কর্মচারীরা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ঈদ সামগ্রী পেয়ে খুশি রুয়েটের কর্মচারীরা

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে রুয়েটের ১১ টি হলে কর্মরত তৃতীয়, চতুর্থ শ্রেণি ও অস্থায়ী সহ মোট ১৫০ জন কর্মচারীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে ঈদ সামগ্রী পেয়ে রুয়েটের কর্মচারীরা জানান, কয়েক দশক ধরে তারা রুয়েটে চাকরি করে আসছেন। তবে রুয়েট প্রশাসনের এধরণের উদ্যোগ তাদের এর আগে চোখে পড়েনি।

বর্তমান রুয়েট প্রশাসন দায়িত্বভার গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মচারীদের জন্যও পৃথক ভাবে ইতিবাচন নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যার একটি কর্মচারীদের মাঝে এই ঈদ সামগ্রী  প্রদান। গত বছর থেকে প্রথম এই ধারা শুরু হয়েছে। রুয়েটের বর্তমান প্রশাসনের এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে কর্মচারীরা আশা প্রকাশ করেন।

মঙ্গলবার সকাল থেকে প্রতিটি হলে উপস্থিত হয়ে সেমাই, লাচ্ছা, চিনি সহ অন্যান্য আনুষঙ্গিক খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে কর্মচারীদের হাতে তুলে দেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, সিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড.এইচ.এম মনজুর মোর্শেদ ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সহ সকল হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ।