পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি ৯ মার্চ সোমবার থেকে শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ও একটি পৌর সভা সহ ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন । শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ এর নিজস্ব এলাকা বাজিত খিলা ইউনিয়ন পরিষদ থেকেই ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন শুর করেন । এভাবে প্রায় ইউনিয়ন গুলিতেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে একাদিক সূত্রে জানাযায় । পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রতি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক,শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ-রকিবুল হাছান বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।