• দেশজুড়ে
  • সেনবাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

সেনবাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

দেশজুড়ে ১ মিনিট পড়া
সেনবাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মনির হোসেন নোয়াখালী প্রতিনিধি

সেনবাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন, সেনবাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সেনবাগের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সামনে অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে ধারণা দিতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায় এবং নিরাপদে উদ্ধার

কার্যক্রম পরিচালনা করতে হয় তা প্রদর্শন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা