• দেশজুড়ে
  • মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত "ফ্যামেলী কার্ড" এখন স্বপ্ন নয় বাস্তব- বলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-:

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত "ফ্যামেলী কার্ড" এখন স্বপ্ন নয় বাস্তব- বলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-:

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত "ফ্যামেলী কার্ড" এখন স্বপ্ন নয় বাস্তব- বলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-:

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলাের ফাঁসিয়াখালী ইউনিয়েনর ২ নং ওয়ার্ডে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।

প্রধান অতিথি: দীপেন দেওয়ান, এমপি,মাননীয় মন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।

বিশেষ অতিথি : সাচিং প্রু জেরী এমপি । সভাপতিত্বে- মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।

উপজেলা পরিষদ মিলনায়তন, লামা ১০ ই মার্চ মঙ্গলবার সকালে বান্দরবানে প্রথমে ১০৯৭ পরিবার পেলেন ফ্যামিলি কার্ড।

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বান্দরবানে প্রথম ধাপে পাইলট প্রকল্পে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

বান্দরবানে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত "ফ্যামিলি কার্ড" এখন স্বপ্ন নয়, বাস্তব।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সুবিধাভোগীদের মধ্যে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিংগ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং ০.৫ একরের কম জমির মালিক পরিবারগুলো অগ্রাধিকার পাবে।

সুবিধায়- ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য হলো, প্রতিপরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

বান্দরবান এর সরকারী বেসরকারী বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।