• দেশজুড়ে
  • শেরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় - বাড়ি ভাঙচুর, মালামাল লুট।

শেরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় - বাড়ি ভাঙচুর, মালামাল লুট।

দেশজুড়ে ১ মিনিট পড়া
শেরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় - বাড়ি ভাঙচুর, মালামাল লুট।

তপুসরকার হারুন শেরপুরঃ-

শেরপুরে মাদক বিক্রি নিষেধ করায় বসতবাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর, নগদ অর্থ ও মালামাাল লুট করাসহ বেশ কয়েকজনকে মারপিট করেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সারে ৬ টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ৯৯৯ এ কল করলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

এ ঘটনায় আলেয়া বেগম বাদী হয়ে, শেরপুর সদর উপজেলা লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর গ্রামের শরাফত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আঃ মালেক , ছেলে শামীম , মৃত জালালের ছেলে সেলিম , রফিকুলের ছেলে নাজমুল , আ: রাজ্জাকের ছেলে রাব্বি,মল্লিক চানের লালচান, উজ্জল, সুজা মিয়ার ছেলে আ: বারেক সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আলেয়া বেগম ঘটনার বর্ণানা করে বলেন,সকালে আমার ছেলে মাদক বিক্রি নিষেধ করায় কথা কাটাকাটি হয় পরে সন্ধ্যা ৬ টার দিকে একই এলাকার আ: মালেক তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে মারপিট করে পরে বাড়ি ঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে বাড়ির ভিতরে প্রবেশ করে তারা ঘরের মধ্যে থাকা সুকেসের ড্রয়ার ভেঙ্গে ৯৯হাজার টাকা, এবং বাড়ির সংলগ্ন দোকান থেকে ১০হাজার ৫ শত টাকা সহ মুদির মালামাল লুট করে নিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় আবু বক্কর সিদ্দিক বলেন, মালেক, শামীম, সেলিম এরা এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল । ঘটনার দিন আমার ছোট ভাই মাদক ব্যবসা করতে নিষেধ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মালেক তার দলবল নিয়ে সন্ধ্যায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে মারপিট করে পরে আমার পিছন দিয়ে পালিয়ে গেলে তার আমাদের ঘরবাড়ি রাম দা দিয়ে কুপিয়ে ভাংচুর করে এবং ঘরে থাকা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। পরে আমার মা ৯৯৯ এ কল করেন । এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভাঙচুরের ছবি ও ভিডিও করে চলে যান।

এবিষয়ে সাব ইন্সপেক্টর রাফি বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।