• দেশজুড়ে
  • প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী

প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী

দেশজুড়ে ১ মিনিট পড়া
প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬' উপলক্ষ্যে আজ ১৪ ই মার্চ ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে র‍্যালি ও পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। পরে তিনি অসচ্ছল পরিবার মাঝে মশারী বিতরণ করেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে আগে থেকেই সব প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি ।

প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:

  • পানি জমতে না দেওয়া: ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা: প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাড়ি বা বাসার ভেতর-বাহির পরিষ্কার রাখুন।
  • মশার প্রজনন নিয়ন্ত্রণ: ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পঁচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়।

এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা।

উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক। বিভিন্ন এলাকা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।