এ সময় তাঁর সহধর্মিণী মরহুমা কানিজ ফাতেমা ম্যাডাম এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর কবর জিয়ারত করা হয়, কবরের উপর পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল, নোয়াখালী জেলার আহ্বায়ক ইয়াকুব হোসেন টিপু খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী সংগ্রামী দলের সদস্য শহিদ, সেলিম, বক্কর, দীন মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কানন, আবদুল্লাহ আল মামুন, ৬নং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাক্ষাৎ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।