• আন্তর্জাতিক
  • তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত কয়েকজন

তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত কয়েকজন

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত কয়েকজন

তেল আবিবসহ মধ্য ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানি হামলার পর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ।

ইসরায়েলি পুলিশ জানায়, তেল আবিবের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো করে ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।

পুলিশের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে একটি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একজন ব্যক্তি টলতে টলতে সরে যাচ্ছেন।

ক্লাস্টার বোমা এমন এক ধরনের অস্ত্র, যেখানে রকেট, ক্ষেপণাস্ত্র বা কামানের গোলা থেকে আকাশে বিস্ফোরণের মাধ্যমে অসংখ্য ছোট বোমা বা ‘বোমলেট’ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিনি ব্রাক এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মাথায় কাঁচের টুকরো লেগে মাঝারি ধরনের আঘাত লেগেছে। এছাড়া রামাত গান এলাকায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত হয়েছেন।

অন্যদিকে পেতাহ তিকভা এলাকায় ৪৬ ও ১৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের তীব্র শব্দে কানে সমস্যার কথা জানিয়েছেন। তবে আহতদের সবাই বর্তমানে স্থিতিশীল আছেন বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

Tags: তেল আবিব বোমা হামলা আহত কয়েকজন